Wednesday, March 4, 2026

সমস্যা কাটছে, বাড়ি যেতে ‘বায়না’ বুদ্ধবাবুর

Date:

Share post:

শরীরে পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম কম। বাইপ্যাপ মেশিন শনিবার সকালে খোলা হলেও বিকেলে লাগাতে হয়েছে। তবে ‘ইউরিন’ স্বাভাবিক হওয়ায় চিন্তা একটু কমেছে। দুপুর ও রাতে অল্প খেলেও স্বাভাবিক খাবার খেয়েছেন। আপাতত, এমনটাই শারীরিক অবস্থা অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। কিন্তু শনিবার দুপুর থেকেই বাড়ি ফিরে যাওয়ার জন্য কার্যত ‘বায়না’ করতে থাকেন বর্ষীয়ান সিপিএম নেতা। যদিও ঘনিষ্ঠ মহল ও রাজনৈতিক সতীর্থরা স্পষ্ট জানান, আপনাকে কয়েক দিন থাকতে হবে। হাসপাতালে অনীহা বুদ্ধবাবুর সব ধরনের পরীক্ষা তাঁরা এইবেলা সেরে ফেলে তবেই বাড়ি নিয়ে যেতে চান। আর এ ক’দিনে তিনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন বলে তাঁদের অনুমান। সন্ধ্যায় হাসপাতাল বুলেটিনে জানানো হয়, বুদ্ধবাবু স্থিতিশীল, তবে বেশ কিছু সমস্যা রয়েছে।

শুক্রবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে আনার সময় কার্বন ডাই অক্সাইড বেশি ছিল, হিমোগ্লোবিনও কম ছিল। তাঁকে এক ইউনিট রক্ত দেওয়া হয়। আর বিগত ২৪ ঘন্টার চিকিৎসায় তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণও বেড়েছে। ফলে আপাতত স্থিতিশীল। এদিন হাসপাতালে স্ত্রী ও কন্যা দীর্ঘক্ষণ ছিলেন। ছিলেন দলের পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম। বেশ কিছু নেতা ও কর্মী হাসপাতালে ভিড়ও করেন। তাঁকে বিকেলে দেখতে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...