Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর জন্যই নাকি ব্যর্থ চন্দ্রযান-2! একী বললেন দিলীপ?

Date:

Share post:

খুব বেশিদিন রাজনীতিতে আসেননি। তবে রাজনৈতিক মহলে তিনি “জিভ কাটা”, “আগ্রাসী”, “রসিক”, “স্পষ্টবাদী”, “আপসহীন”– ইত্যাদি ইত্যাদি বিশেষণে ভূষিত। তবে এবার যা বললেন, তা কার্যত নজিরবিহীন। চমকে দেওয়ার মতো মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।শুধু চ চমকে দেওয়ারই নয়, মুখ্যমন্ত্রী সম্পর্কে তাঁর এদিনের মন্তব্য রাজ্যবাসীকে কার্যত হতবাক করে দিয়েছে।

প্রসঙ্গ, চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডারের সফলভাবে নামতে না পারা। এই বিষয়ে সাংবাদিকরা তাঁর মতামত জানতে চাইলে শনিবার দিলীপ ঘোষ হঠাৎ বলে দেন, ‘‌মুখ্যমন্ত্রী বাগড়া দেওয়ার জন্যই ব্যাপারটা কেঁচে গেল।’‌

দিলীপবাবুর মতে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চাননি বলেই বিক্রম ল্যান্ডার চাঁদে সফল অবতরণ করতে পারেননি। এরপর কী হবে সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এই প্রক্রিয়া চলতে থাকবে। একবার ব্যর্থ হয়েছে বলেই থমকে যাবে না। পাশাপাশি, নাম না করে মুখমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‌কেউ বাগড়া দিচ্ছেন, কেউ হতাশ হচ্ছেন, হতাশার কোনও কারণ নেই। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।’‌

তবে চন্দ্রযান-2 নিয়ে দিলীপ ঘোষের মুখে এই ধরনের মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে বিজেপি। ‌‌

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...