Monday, April 6, 2026

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব কেমন আছেন? হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা

Date:

Share post:

দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ, শয্যাশায়ী।

এবার শারীরিক অবস্থার আরও অবনতি হ‌ওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। শুক্রবার এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তিনি, তড়িঘড়ি এদিন রাতেই তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতির কথা শুনে এবং তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতালে তাঁকে দেখে বেরিয়ে আসার পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাত পৌনে 10টা নাগাদ হাসপাতাল থেকে বেরনোর পথে সাংবাদিকদের মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘সন্ধ্যায় বুদ্ধবাবুর অবস্থার অবনতি হয়েছিল। তবে এখন কিছুটা ভালো রয়েছেন। বেডে উঠেও বসেছিলেন তিনি’।

হাসপাতাল সূত্রে খবর, হিমোগ্লোবিন কম থাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রক্ত দিতে হবে বলে জানা গিয়েছে।

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...