Saturday, June 27, 2026

ছুটির দিনে বিকট শব্দে কেঁপে উঠলো অফিস পাড়া! তারপর যা ঘটলো

Date:

Share post:

বিকট আওয়াজে কেঁপে উঠলো ডালহৌসির অফিস পাড়া চত্বর। রবিবার ভর সন্ধ্যাবেলায় বিবাদী বাগের স্টিফেন হাউজের সামনে বিস্ফোরণ। যা ঘটেছে নির্মিয়মান ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের পাশে। ছুটির দিন থাকায় খুব বেশি মানুষ সেখানে ছিলেন না। ফলে আতঙ্ক খুব একটা ছড়ায় নি। যদিও বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে মাটি। বসে যায় রাস্তার একটি অংশ। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিস। পৌঁছেছে দমকল। ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর নেই।

এদিকে খবর পেয়ে স্নিফার ডগ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এটি দুর্ঘটনা, নাকি নাশকতা তা নিয়ে এখনও স্পষ্ট করেনি পুলিশ। তদন্তে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সিইএসসির বৈদ্যুতিক তারে বিস্ফোরণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার বিকেল 5.30 মিনিট নাগাদ তাঁরা বিকট আওয়াজ শোনেন। দেখেন ফুটপাথে তৈরি হয়েছে বিশাল গহ্বর। সঙ্গে সঙ্গে পুলিসে ফোন করেন স্থানীয় কিছু লোক।

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...