Saturday, April 4, 2026

আপনি কি ট্রেনে যাতায়াত করেন? তাহলে এখন থেকে ভুলেও এই কাজটি করবেন না

Date:

Share post:

যদি আপনি ট্রেনে যাতায়াত করেন, তাহলে এই তথ্যটি জানা আপনার জন্য একান্ত জরুরি। নাহলে ভুল করলেই গুনতে হতে পারে মোটা টাকা জরিমানা। এখন থেকে প্লাস্টিকজাত কোনও কিছু নিয়ে আর প্রবেশ করা যাবে না হাওড়া- শিয়ালদহ সহ পূর্ব রেলের ছোট-বড়ো কোনও স্টেশনেই।

প্লাস্টিকের বোতল, ক্যারিব্যাগ বা প্যাকেট নিয়ে ধরা পড়লে করা হবে মোটা টাকার জরিমানা। প্ল্যাটফর্ম চত্বর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পূর্ব রেলের সব স্টেশনে আগামী 2 অক্টোবর থেকে এই নিয়ম লাগু হতে চলেছে।

বুধবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার পি সি শর্মা জানান, প্রতিদিন প্রচুর প্লাস্টিক সাফাই করা হয় স্টেশনগুলি থেকে।স্টেশন চত্বরে প্রতিদিন প্রায় 7 থেকে 8 হাজার প্লাস্টিক বোতল প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে। তাই পরিবেশ রক্ষার স্বার্থেই এমন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু হাওড়া বা বড় স্টেশনগুলিই নয়, সমস্ত স্টেশনেই জারি হল নয়া ফরমান।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...