Saturday, April 4, 2026

রাজীব কুমার মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট

Date:

Share post:

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার মামলার শুনানি শেষ হল বুধবার। CBI-এর তরফে সওয়াল শেষ হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্র শুনানি শেষের পর রায়দান স্থগিত রেখেছেন। জানিয়েছেন, পরে এই মামলার রায় দেওয়া হবে। একইসঙ্গে আদালত জানিয়েছে, যতদিন না রায় ঘোষণা হচ্ছে, ততদিন রাজীব কুমারকে CBI গ্রেফতার করতে পারবে না।

গত মে মাসে এই মামলা শুরু হয় হাইকোর্টে। কিন্তু একাধিক কারণে শুনানি পিছিয়ে যায় বারবার। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন শুনানি চলেছে। রাজীব কুমারের আইনজীবীর দীর্ঘ সওয়ালের পর পাল্টা সওয়াল শুরু করেন CBI-এর আইনজীবী। দীর্ঘ শুনানি শেষ হল এ দিন। CBI-এর আইনজীবী রাজীব কুমারের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন, রাজীব তদন্তে সহযোগিতা করছেন না।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...