Wednesday, June 24, 2026

শিয়ালদা ব্রিজে চিরতরে বন্ধ হতে চলেছে ট্রাম চলাচল

Date:

Share post:

শিয়ালদা উড়ালপুলে আর চলতে দেখা যাবে না ট্রাম। ব্রিজের উপর থেকে তুলে দেওয়া হবে ট্রামলাইন। ব্যস্ততম এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর বুধবার নবান্নে এমনই রিপোর্ট জমা দিল ব্রিজ অ্যাডভাইজরি কমিটি।

রিপোর্টে বলা হয়েছে, শিয়ালদা ব্রিজের বহন ক্ষমতা কমেছে। তাই ট্রাম চলাচল পুরোপুরি বন্ধ করে দিতে হবে। পাশাপাশি, পিচের মোটা পলেস্তরা তুলে ফেলতে হবে। বসাতে হবে এক ইঞ্চির মধ্যে আধুনিক পলেস্তরা। রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে খবর।

উল্লেখ্য, গত 15 অগাস্ট থেকে তিনদিন শিয়ালদা উড়ালপুলের 100 মিটার অংশ জুড়ে স্বাস্থ্য পরীক্ষার কাজ হয়। পরীক্ষামূলক ভাবে বিভিন্ন ওজনের গাড়ি দাঁড় করিয়ে চলে স্বাস্থ্য পরীক্ষা। 9টি সেন্সর লাগানো হয়। এবার সেই রিপোর্ট জমা পড়লো নবান্নে। যেখানে স্পষ্ট উল্লেখ আছে, ট্রামলাইন চিরতরে তুলে দিতে হবে ব্রিজের উপর থেকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...