Thursday, April 2, 2026

জোড়া ছাগল গ্রেপ্তার করলো পুলিশ, কারণ জানলে অবাক হবেন

Date:

Share post:

বেচারা দুই ছাগল !

রাজনৈতিক কোনও ব্যাকগ্রাউণ্ড না থাকার জন্য ‘তুচ্ছ’ অপরাধে হাজতে যেতে হলো। এরা রাজনৈতিক-ছাগল হলে নিশ্চিতভাবেই পথ অবরোধ,বিক্ষোভ এমনকী অনশনও হতে পারতো। কিন্তু ‘বিপদে’
কেউ পাশে আসেনি।

আর উল্টোদিকের তৎপরতাও দেখুন ! সেটা তো শতমুখে ‘প্রশংসনীয়’। চোর-ডাকাত-ধর্ষক পালালে পালাক, কিন্তু ‘অমার্জনীয়’ অপরাধে অপরাধী ছাগল যেন পালাতে না পারে। পারেওনি পালাতে। পুলিশি চারধার ঘিরে ফেলে চিরুনি-তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে দুই ‘দুর্ধর্ষ’ অপরাধীকে।

চোর বা ডাকাত কিংবা খুনে অভিযুক্ত কেউ নয়। তেলঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদ শহরের পুলিশ ফুল-প্রুফ ছক কষে শেষপর্যন্ত গ্রেপ্তার করেছে দু’‌টি ছাগলকে। ওই ছাগল-জোড়ার অপরাধ, ‘‌তেলঙ্গানাকু হরিতা হারাম’ নামে প্রকল্পে লাগানো কিছু গাছের চারা খেয়ে ফেলেছিলো।‌ আর সেই অপরাধেই তাদের হাজতে নিয়েছে পুলিশ।

পুলিশের কীর্তি এখানেই শেষ নয়। মালিককে থানায় তলব করে এক হাজার টাকা জরিমানা আদায় করেছে। এবং তারপর বেকসুর খালাস করা হয়েছে ওই ছাগল দু’‌টিকে।

‘‌সেভ দ্য ট্রিজ’‌ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা কয়েকদিন আগে হুজুরাবাদ পৌরসভা এলাকায় 980 টি গাছের চারা লাগিয়েছিল। সংস্থাটি পুলিশের কাছে অভিযোগ করে, গত কয়েকদিনে ওই সংস্থার লাগানো কিছু গাছ খেয়ে ফেলেছিলো ওই দু’‌টি ছাগল। থানায় অভিযোগ দায়ের করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। সেই চারা গাছ খাওয়া ওই দুই ছাগলও ধরা পড়ে। এর পর থানায় ডেকে পাঠানো হয় তাদের মালিক রাজাইয়াকে। 1 হাজার টাকা জরিমানা দিয়ে তবেই নিজের পোষ্যদের সেখান থেকে নিয়ে যান তিনি। স্থানীয় থানার
পুলিশ অফিসাররা রাজাইয়াকে সতর্ক করেছেন, হয় ছাগলকে শহরের বাইরে ঘোরাতে নিয়ে যেতে হবে, অন্যথায় ঘরেই তাদের খাওয়ানোর বন্দোবস্ত করতে হবে। ভবিষ্যতে যেন গাছের চারা আর খেয়ে না ফেলে তা লক্ষ্য রাখতে হবে।
অভিযোগকারী সংস্থাটি পুলিশের এই ‘বিচারে’ বেজায় খুশি।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...