Wednesday, May 20, 2026

চারবার আত্মহত্যার চেষ্টা করেছি, বিস্ফোরক স্বীকারোক্তি মীরের

Date:

Share post:

জনপ্রিয় সঞ্চালক মীর বিস্ফোরক স্বীকারোক্তিতে জানিয়েছেন তিনি গত দুতিন বছরের মধ্যে চার বার আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রবল হতাশা ও অবসাদ থেকে এই কাজটা করেছেন তিনি। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। সাতাশিটি ঘুমের বড়ি খেয়েছিলেন। মীর ব্যাখ্যা করেছেন, এই প্রবল কাজের চাপ, পারফর্ম করা, সাতসকালে রোজ উঠে অনুষ্ঠান, স্টেজের শো, এসবের মধ্যেই হঠাৎ শূন্যতা কাজ করে। একটি রেডিও অনুষ্ঠানে তিনি নিজেই একথা বলে সকলকে চমকে দিয়েছেন। সঙ্গে একথাও বলেছেন যে এই ধরণের কাজের জন্য তিনি লজ্জিত। এটা করা উচিত নয়। এরপর শনিবার “সংবাদ প্রতিদিন”-এ সাংবাদিক ইন্দ্রনীল রায়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টা খোলসা করে বলেছেন। মীরের টিপস্, মনের মধ্যে চাপ বাড়লে তাকে জমিয়ে রাখবেন না। নির্ভরযোগ্য কাউকে বলুন। মনোবিদকে সব বলুন। মীর নিজেও মনোবিদের কাছে যেতেন। সেদিন রেডিওতে এসব শুনে এক তরুণী আত্মহত্যার সিদ্ধান্ত বাতিল করেছেন বলেও খবর। মীরের বার্তা, আত্মহত্যার চেষ্টা করা ভুল। প্রশ্ন হল, এমন একটি স্বীকারোক্তি দেওয়ায় মীর আইনি জটে পড়ে যাচ্ছেন না তো?

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...