Saturday, June 6, 2026

বিজেপিতে ব্রাত্য প্রাক্তন পুলিশকর্তারা, ক্ষোভ জানালেন কৈলাসকে

Date:

Share post:

অনেক আশা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁরা। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের নিষ্ক্রিয় করেই রাখা হয়েছে।
এই অভিযোগ নিয়ে
বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করলেন রাজ্যের বেশ কয়েক জন অবসরপ্রাপ্ত পুলিশকর্তা। এই দলে ছিলেন প্রাক্তন IPS অফিসাররাও।
সূত্রের খবর, কৈলাসের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তাঁরা কৈলাসকে অভিযোগের সুরে জানান, দলের রাজ্য নেতারা তাঁদের কোনও ভাবেই ব্যবহার করছেন না। বরং এড়িয়ে যাচ্ছেন। এতে তাঁদের সম্মানহানি ঘটছে। বছর খানেক আগে রাজ্যের বেশ কয়েক জন প্রাক্তন পুলিশকর্তা বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু তাঁদের কোনও দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। ওই প্রাক্তন পুলিশকর্তাদের নিয়ে একটি সেলও তৈরি করা হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল, রাজ্যের যে-প্রান্তেই আইনশৃঙ্খলার সমস্যা হবে, সেখানে হাজির হয়ে ওই সেলের সদস্যেরা একটি রিপোর্ট তৈরি করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠাবেন। কিন্তু অভিযোগ উঠেছে, বিজেপির রাজ্য নেতৃত্ব তাঁদের সেই কাজে ব্যবহার করেননি। মধ্য কলকাতার ভারতসভা হলে শনিবার কৈলাসের সঙ্গে বৈঠক করেন প্রায় 100 জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। তাঁদের মধ্যে বেশ কয়েক জন অবসরপ্রাপ্ত IPS অফিসারও। বিজেপি সূত্রে খবর, প্রাক্তন পুলিশকর্তারা ওই সেলটি ভেঙে দেওয়ার কথাও বলেন কৈলাসকে। কিন্তু তাঁদের আশ্বস্ত করে কৈলাস বলেন, সেল ভেঙে দেওয়ার কোনও প্রয়োজন নেই। বরং বিভিন্ন জেলার প্রাক্তন পুলিশকর্মীদের নিয়ে তাঁদের কমিটি তৈরি করার পরামর্শ দেন তিনি। বৈঠকে আর কে হান্ডা, বাসব তালুকদার, সুজিত ঘোষ, দেবকুমার মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন বেশ কয়েক জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। বিজেপিতে যোগ দেওয়া এক অবসরপ্রাপ্ত IPS অফিসার কৈলাসকে বলেন, ‘ভারতী ঘোষের উপর ঘাটালে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তখন আমরা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা সেখানে যেতে চেয়েছিলাম। কিন্তু বিজেপি থেকে আমাদের সেখানে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থাও করে দেওয়া হয়নি। এই যদি অবস্থা হয়, তা হলে আমাদের আর বিজেপিতে কী প্রয়োজন!’ দলে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত IPS অফিসারদের ভবিষ্যতে ব্যবহার করা হবে, এই আশ্বাস দেওয়ার পাশাপাশি কৈলাস বলেছেন, ফের রাজ্য বিজেপির তরফে অসহযোগিতার ঘটনা ঘটলে সরাসরি তাঁকে ফোন করে জানানো হয়।

Related articles

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...