Saturday, June 27, 2026

রাজ্য বার কাউন্সিল সদস্যের মৃত্যুতে সোমবার আইনজীবীরা কাজে অংশ নেবেন না

Date:

Share post:

রাজ্য বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান সদস্য সনাতন মুখোপাধ্যায় প্রয়াত হলেন। হাওড়া কোর্টের যশস্বী আইনজীবী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইনজীবী মহলে। দীর্ঘদিন ধরেই গলার ক্যান্সারে ভুগে শনিবার সকালে মারা যান তিনি। শনিবার দুপুরেই বার কাউন্সিল দফতরে তাঁর দেহ আনা হয়। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করেন আইনজীবীরা। রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব জানিয়েছেন, সনাতন মুখোপাধ্যায়ের মৃত্যুতে আগামী সোমবার রাজ্যের সব আদালতে আইনজীবীরা কাজে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার শোকসভার আয়োজন করা হয়েছে।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...