Saturday, June 27, 2026

শোভন-বৈশাখী কি তৃণমূলেই ফিরছেন? কথা উঠতেই টিপ্পনী শুরু

Date:

Share post:

বিজেপিতে তিক্ত অভিজ্ঞতা চলছে। তাই তৃণমূলে ফিরছেন শোভন-বৈশাখী। সম্ভাবনা প্রবল। ইঙ্গিত মিলতেই নানা টিপ্পনী শুরু। এক তৃণমূল নেতা নাকি শোভনকে ফোনও করেছেন। বিজেপির বড় অংশ এমনিতেই শোভন-বৈশাখীকে নিয়ে বিরক্ত। যেতে না যেতেই নানা মন্তব্য, নালিশ, জট। এদিকে উল্টো প্রশ্ন, এটা কোন নীতি যে দুদিন অন্তর ঘরবদল? তাহলে ধরে নিতে হয় রাজনীতির গুরুত্ব ছাড়া এরা থাকতে পারেন না। তাছাড়া তৃণমূলেও অনেকেই পছন্দ করেন না বলেই তো দল ছেড়েছিলেন। বিজেপি দপ্তরে বসে শোভন মমতার সরকারকে ফেলতে কী কী বলেছিলেন, তাও জানা কথা। এহেন অবস্থায় আবার সদ্য সদ্য দল বদলের, মানে ঘরে ফেরার ইঙ্গিত নিয়ে চর্চা শুরু। তৃণমূল দরজা খুলে বসে মজা দেখছে। মুকুল শেষ চেষ্টা চালাচ্ছেন যাতে শোভনরা আপাতত থেকে যান। এদিকে নানা টিপ্পনীতে বলা হচ্ছে দুটি দলেই এক ভাষা শুনতে হয়েছে সখা এবং সখীকে। সেক্ষেত্রে ভালো মন্দের বিচার কী করে হবে? একটি সূত্র বলছে, আসলে শোভনকে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতেই হবে। প্রাসঙ্গিক থাকতেই হবে। না হলে অনেক বন্ধুত্বই টিকবে না।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...