Saturday, June 20, 2026

দেশের 82 জন সাংসদ এখনও ছাড়েননি দিল্লির সরকারি আস্তানা !

Date:

Share post:

2019 সালে তারা প্রাক্তন হোয়েছেন। বারেবারে বলা হয়েছে তাদের সরকারি বাংলো ছাড়তে। তবুও দেশের 82 জন সাংসদ এখনও ছাড়েননি দিল্লির সেই সরকারি আস্তানা । কেন্দ্রের নির্দেশে কর্ণপাত করার প্রয়োজন মনে করেননি এই সাংসদরা। যার নিট ফল, নতুন সাংসদরা অস্থায়ী জায়গায় থাকতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর।
সি আর পাটিলের নেতৃত্বাধীন লোকসভা হাউজিং কমিটি গত 19 অগাস্ট সতর্কবার্তা দিয়েছিল 200 জন প্রাক্তন সাংসদকে যে, তাঁরা যেন বাংলোগুলি আগামী সাতদিনের মধ্যে খালি করে দেন। না হলে তার তিন দিনের মধ্যেই তাঁদের জল, বিদ্যুৎ এবং রান্নার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কারণ যেহেতু ওই বাংলোগুলি শুধুমাত্র সাংসদদের জন্যই নির্দিষ্ট তাই নিয়ম অনুযায়ী, প্রাক্তন সাংসদরা সেখানে থাকতে পারেন না। কিন্তু তাতেও 82 জন কর্ণপাত করার প্রয়োজন মনে করেননি।
পুরনো লোকসভা ভাঙার এক মাসের মধ্যেই পরাজিত সাংসদদের বাংলো খালি করতে হয়। এবছর গত 25 মে 16তম লোকসভা ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...