Tuesday, April 7, 2026

আগাম জামিনের রায় স্থগিত, ফের রাজীব কুমার কে হেফাজতে চাইল সিবিআই

Date:

Share post:

ফের কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমার কে নিজেদের হেফাজতে চাইল সিবিআই। মঙ্গলবার বারাসাত জেলা দায়রা আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আর্জির শুনানিতেে এই আবেদন করে সিবিআই ।এমনকি রাজীবের আগাম জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই আইনজীবীর অভিযোগ, প্রথম থেকেই তদন্তে অসহযোগিতা করছেন রাজীব। এমনকি সারদা তদন্তের একাধিক তথ্য প্রমাণ লোপাট করেছেন তিনি । ফলে রাজীবকে আগাম জামিন দিলে সারদাকাণ্ডের গোটা তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে বলে আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। যদিও রাজীবের আইনজীবী গোপাল হালদার সওয়ালে বলেন রাজীব কুমার রাজ্য পুলিশ একজন উচ্চ পদস্থ আধিকারিক। এর আগেও সিবিআই এর সঙ্গে তিনি সহযোগিতা করেছেন। শিলং -এ সিবিআই এর সঙ্গে 40 ঘণ্টা প্রশ্নোত্তর পর্বের কথা উল্লেখ করে তার দাবি, রাজীব কুমার তদন্তে অসহযোগিতা করছেন বলে সিবিআই যা বলছে তা মোটেই ঠিক নয়। সমন পাওয়ার পরই রাজীব কুমার জানিয়েছেন যে তিনি ছুটিতে আছেন। ছুটি শেষ হলেই সিবিআই দফতরে যাবেন । তার পরেও কি এমন ঘটল যে তিনি সাক্ষী থেকে অভিযুক্ত হয়ে গেলেন । যদিও আদালত এদিন কোনও রায় ঘোষণা করেনি। আপাতত পুরো বিষয়টি স্থগিত থাকছে বলে জানিয়ে দেন বিচারক।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...