Saturday, June 27, 2026

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই পয়েন্ট নষ্ট বার্সার, হার লিভারপুল-চেলসির

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই পয়েন্ট নষ্ট করল বার্সেলোনা। বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচ ড্র করল মেসির দল। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই এভাবে দলের পয়েন্ট নষ্ট হওয়ায় হতাশ বার্সা ভক্তরা।

এদিন প্রথম থেকেই এলোমেলো দেখায় বার্সা ফুটবলারদের। বলাই যায় হারের মুখ থেকে বরাত জোরে বেঁচে গিয়েছে বার্সেলোনা। এদিন প্রথম একাদশে মেসিকে রাখেননি বার্সা কোচ। সে নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে ফুটবল মহলে। এমনকি অনেকে মনে করছেন প্রথম ম্যাচে জয় না পাওয়ার পেছনেও মেসির অনুপস্থিতি দায়ী।

আরও পড়ুন – প্রথম রাউন্ডেই চায়না ওপেনে ধাক্কা খেলেন সাইনা

এদিন পেনাল্টি পেয়েছিল ডর্টমুন্ড। তবে মার্কো রেউসের শট আটকে দেন বার্সার জার্মান গোলকিপার তের স্টেগান। মেসি ছাড়া ফাতি, সুয়ারেজ এবং গ্রিজম্যানকে দিয়ে আক্রমণভাগ সাজানো হয়েছিল। তবে তিন তারকাই এদিন দলকে গোল এনে দিতে ব্যর্থ হন। ফলে অবশেষে ম্যাচ ড্র হয়।

অন্যদিকে, হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করেছে ইপিএলের দুই ক্লাব লিভারপুল ও চেলসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্লপের লিভারপুল এবারও ফেভারিট। তবে জোড়া গোলে নাপোলির দলের কাছে হারতে হয়েছে ক্লপের ছেলেদের। আবার এদিকে চেলসি ভ্যালেন্সিয়ার কাছে 0-1 গোলে হেরেছে। তাই সব মিলিয়ে ফুটবলের এই থ্রি জায়ান্টসের শুরুটা চ্যাম্পিয়ন্স লিগে ভাল হল না, তা বলাই যায়।

আরও পড়ুন – টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন ‘দঙ্গল গার্ল

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...