Sunday, June 7, 2026

প্রথম রাউন্ডেই চায়না ওপেনে ধাক্কা খেলেন সাইনা

Date:

Share post:

চায়না ওপেন থেকে প্রথমেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। বুধবার থাইল্যান্ডের বুসানন অংবামরাংফানের কাছে মহিলা সিঙ্গলসে প্রথম রাউন্ডেই হারতে হল ভারতের তারকা শাটলারকে।

45 মিনিটের খেলায় বুসাননের ফল ছিল, 10-21, 17-21। তবে এবারই প্রথম নয়, এর আগেও এই থাই শাটলারের কাছে হারের মুখ দেখেছিলেন সাইনা। আর এবার এই থাই শাটলারের কাছে ধাক্কা খেয়েই চায়না ওপেন সুপার 1000 টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন সাইনা। প্রসঙ্গত, আর একদিন পর প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন লি জুয়েরুইয়ের বিরুদ্ধে নিজের চায়না ওপেন যাত্রা শুরু করবেন সদ্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিউওনশিপ জেতা পিভি সিন্ধু। সাইনা ছিটকে যাওয়ার পর এই হায়দরাবাদী শাটলারের দিকে তাকিয়ে রয়েছে সকল ক্রিকেটপ্রেমী। এখন সিন্ধু চায়না ওপেনে নিজের ছাপ রাখতে পারেন কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন – টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেলেন ‘দঙ্গল গার্ল’

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...