Wednesday, April 8, 2026

রাজ্যে এনআরসি চালুর প্রশ্নই আসে না: মমতা

Date:

Share post:

বাংলায় এনআরসি চালু হবে না। অযথা আতঙ্কিত হবেন না। রাজধানী থেকে ফিরে রাজ্যের মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, এনআরসি প্রসঙ্গ নিয়ে অনেক রাজনৈতিক অপপ্রচার হচ্ছে। অসমের নাগরিকপঞ্জি কংগ্রেসের আমলে শুরু হয়েছিল বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে গিয়ে পরপর দু’দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অমিত শাহের সঙ্গে বৈঠকে নাগরিক পঞ্জিকরণ নিয়ে তাঁর কথা হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছিলেন মমতা। তিনি এও জানান পশ্চিমবঙ্গের এনআরসি চালুর বিষয়ে কথা হয়নি। শুক্রবার, রাজ্যে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় এনআরসি চালু হওয়ার প্রশ্নই আসে না।

Related articles

বিজেপি শাসিত মধ্যেপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...