Friday, June 19, 2026

ভিড় ট্রেনে যাত্রী ওঠা নিয়ে বচসা! এক যাত্রীর আঙুল চিবিয়ে খেলেন অন্য যাত্রী

Date:

Share post:

দেশের অনেক স্টেশনের অনেক ট্রেনেই এমন ভিড়ের ঠাসাঠাসি নজরে পরে। এই ভিড়েই যাত্রীদের উঠতে ও নামতে হয়। তবে এমন অমানবিক ঘটনা হতে পারে? ভিড় ট্রেনে যাত্রী ওঠা নিয়ে বচসা। এক যাত্রীর আঙুল চিবিয়ে খেলেন অন্য এক যাত্রী।

নাম মহেশ পান্ডুরাং বয়স 34 বছর। উঠেছিলেন মুম্বইয়ের দাদর স্টেশন থেকে। উঠেই কয়েকজন বন্ধুর সঙ্গে কামরার দরজার সামনে দাঁড়িয়ে পড়েছিলেন। সেই কারণে উঠতে-নামতে অসুবিধা হচ্ছিল অন্য যাত্রীদের। ইতিমধ্যে 25 বছরের ইউসুখ শেখ ওই কামরায় ওঠেন কুরলা স্টেশন থেকে। কিছুক্ষণের মধ্যেই মহেশের সঙ্গে বচসায় জড়ান ইউসুফ। কথা কাটাকাটির মাঝে মহেশের জামার কলার ধরে টানতে শুরু করেন ইউসুফ। তাতে মহেশের জামার বেশ কয়েকটি বোতামও ছিঁড়ে যায়। ব্যস তাতেই চটে গিয়ে ইউসুফকে গলা ধাক্কা দিতে শুরু করেন মহেশ। এর পরই ইউসুফ তাঁর ডান হাতের তর্জনী কামড়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই মহেশের আঙুলের কিছুটা অংশ ছিঁড়ে চলে যায় ইউসুফের মুখে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরপর মহেশকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেল দেওয়ার চেষ্টাও করেন ইউসুফ। পরে অন্য যাত্রীরা জিআরপিত খবর দেন। থানে স্টেশনে ইউসুফকে গ্রেফতার করে জিআরপি। মহেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর আঙুলে অপারেশন হয়েছে।

আরও পড়ুন-আমরিতে উপাচার্যকে দেখে এলেন রাজ্যপাল, কী কথা হল?

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...