Friday, June 19, 2026

রাজীব কুমার-এর আগাম জামিনের আর্জি খারিজ

Date:

Share post:

আগাম জামিন পেলেন না রাজীব কুমার। শনিবার দীর্ঘ তিন ঘণ্টা শুনানির পর আলিপুর জেলা আদালতের বিচারপতি সুজয় সেনগুপ্ত সিবিআইয়ের আইনজীবিদের আর্জি মেনে তাঁকে এই মামলায় আগাম জামিন দিলেন না। ফলে রাজিবের গ্রেফতারির সম্ভাবনা আরও কয়েকগুণ বেড়ে গেল।

এর আগে এদিন আলিপুর আদালতে রাজীব কুমারের আইনজীবী কে সি মিশ্র বিচারক সুজয় সেনগুপ্তকে বলেন, ADG CID রাজীব কুমার তদন্তে সহযোগিতা করেছেন না। পালিয়ে বেড়াচ্ছেন। ইকোনমিকাল অফেন্সে আগাম জামিন হয় না। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর আইনজীবীরাই সব করছেন। সুতরাং, রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করা হোক। একইসঙ্গে একাধিক কেস হিস্টরি তুলে ধরা হয় সিবিআই-এর পক্ষ থেকে।

এরপর রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায় জানান, তাঁর স্ত্রী সঞ্চিতা কুমার এই আবেদন করেছেন। এদিন রাজীবের আইনজীবী দেবাশিস রায় ব্যাখ্যা করে বলেন, 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কীভাবে সারদা মামলা এগিয়েছে। তাঁর সওয়াল, সিবিআইয়ের চার্জশিট এবং 6টি অতিরিক্ত চার্জশিটে কোথাও রাজীব কুমারকে অপরাধী বলে উল্লেখ করেনি। FIR-এ নাম নেই।

রাজীবের আইনজীবী আরও সওয়াল করেন, দেবযানীর মোবাইল, ল্যাপটপে নাকি প্রচুর তথ্য ছিল। সেটা কেন ফেরত দেওয়া হল, তা নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে। কিন্তু মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের এখনও 3টি ফোন পড়ে রয়েছে সেটা সিবিআই দেখছে না।

রাজীবের আইনজীবীদের সওয়াল শোনার পর বিচারক প্রশ্ন করেন, কটা নোটিশ পাঠানো হয়েছে? রাজীবের আইনজীবী বলেন, 2017 সালে 2টো, তারপর 5টা। কিন্তু এখন তো রোজই নোটিশ দিচ্ছে। এরপর বিচারক বলেন, এমন সময় নোটিশ পাঠানো হচ্ছে, তাতে সময় করে আসতে পারছেন না রাজীব কুমার, এটাই কি বোঝাতে চাইছেন? বিচারক সুজয় সেনগুপ্ত এরপর দু’পক্ষকে নোটিশগুলি আদালতকে দেখাতে বলেন।

রাজীবের আইনজীবী আরও বলেন, প্রভাবশালীদের মধ্যে শুরু মদন মিত্রকেই শুধু গ্রেফতার করেছে সিবিআই। রাজীবকে কুমির ছানার মতো ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ দিন রাজীব কুমারের তরফে স্পষ্ট করা হয়, লাল ডায়েরি সম্পর্কে শুধু মিডিয়াতেই শুনেছেন। দেবযানীর কাছ থেকে পাওয়া যায়নি। সুদীপ্ত সেনের কাছে যে ডায়েরি মিলেছে, সেটা জমা দেওয়া হয়েছে।

কিন্তু শেষরক্ষা হলো না। দীর্ঘ শুনানির পর অবশেষে রাজীব কুমাররের আগাম জামিনের আবেদন খারিজ করলো আলিপুর জেলা আদালত।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...