Friday, June 19, 2026

এখনও জ্বলছে আগুন, হলদিয়া পেট্রকেমে বন্ধ উৎপাদন

Date:

Share post:

প্রায় 24 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে এল না হলদিয়া পেট্রকেমিক্যালসের আগুন। এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলের একাধিক ইঞ্জিন। পরিস্থিতি বেগতিক দেখে শুক্রবার রাতেই প্ল্যান্টে ‘এমারজেন্সি শাটডাউন’-এর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে অনির্দিষ্টকালের জন্য কারখানায় বন্ধ করা হয়েছে উৎপাদন।

এইচপিএলের প্ল্যান্ট শীর্ষ আধিকারিক বলেন, ‘জরুরি ভিত্তিতে মূল ইউনিটের ন্যাপথা ক্র্যাকার ইউনিট রাত থেকে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া এখনও চলছে। অন্যান্য প্ল্যান্টগুলিতে যতক্ষণ কাঁচামাল থাকবে ততক্ষণ চলবে’। সূত্রের খবর, পাইপের মধ্যে থাকা পেট্র কার্বন সম্পূর্ণভাবে না পোড়া পর্যন্ত আগুন পুরোপুরি নিভবে না।

অন্যদিকে, গতকালের ঘটনায় গুরুতর জখম সংস্থার তিন কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে হলদিয়া পেট্রকেমিক্যালস কর্তৃপক্ষ। উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল 10:35 মিনিট নাগাদ হলদিয়া পেট্রকেমিক্যালসের ন্যাপথা ক্র্যাকার প্ল্যান্টে কম্প্রেসার ভাল্ব লাগানোর কাজ চলছিল। ওই প্ল্যান্টের ভিতর দিয়ে অত্যন্ত দাহ্য হাইড্রোকার্বন তরলের পাইপ লাইন রয়েছে। জায়গাটা অত্যন্ত স্পর্শকাতর। ভাল্ব লাগানোর সময় সেফ্টি অফিসার সহ কারখানার নিজস্ব স্টাফ এবং ঠিকাদারের অধীনে কর্মীরাও যুক্ত ছিলেন। আচমকা পাইপ ফেটে বিস্ফোরণ ঘটে। সেই মুহূর্তে ন্যাপথাবোঝই ছিল গোটা ইউনিটে। এর ফলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ইউনিটে কর্মরত মোট 13 জন অফিসার ও কর্মী আগুনে ঝলসে যান। বর্তমানে তাঁরা কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন-ছেলেকে ক্ষমা করুন, কাতর আর্জি দেবাঞ্জনের মায়ের

 

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...