Friday, June 12, 2026

যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবিভিপির মিছিল ঘিরে যোধপুর পার্কে ধুন্ধুমার

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্তার প্রতিবাদে আজ, সোমবার দুপুর 1টায় গোলপার্ক থেকে এবিভিপি’র মিছিল শুরু হয়। মিছিল শেষ হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে। এরপর এক প্রতিনিধিদল ক্যাম্পাসে গিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সংগঠন। উপাচার্য না থাকলে রেজিস্ট্রারকে তা দেওয়া হবে।

কিন্তু অশান্তির আশঙ্কা করে মিছিল যোধপুর পার্কে গেলে তা আটকে দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে এবিভিপি সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। গার্ড রেল টপকে বিশ্ব বিদ্যালয়ের দিকে যেতে চাইলে তা প্রশাসনের পক্ষ থেকে আটকে দেওয়া হয়। যদিও পুলিশের পক্ষ থেকে যথেষ্ট ধৈর্য দেখানো হয়েছে। তাই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিন। তবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝে আহত হয়েছেন বেশ কয়েকজন এবিভিপি সমর্থক। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন – যাদবপুর-কাণ্ডের প্রতিবাদে জোড়া মিছিল, সতর্ক প্রশাসন

এই মিছিল ঘিরে অশান্তি ছড়ানোর প্রবল সম্ভাবনা ছিল, তা আঁচ করতে পেরেই আগে থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে পুলিশ, সবাই প্রস্তুত ছিল। RAF, কমব্যাট ফোর্স থেকে শুরু করে পুলিশের সবরকম বাহিনী অশান্তি আটকাতে প্রস্তুত ছিল। জলকামান, কাঁদানো গ্যাস সবই রেখেছিল পুলিশ। কিন্তু সেগুলি ব্যবহার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। অবশেষে বিকাল সাড়ে তিনটে নাগাদ এবিভিপি তাদের কর্মসূচি শেষ করে।

আরও পড়ুন – যাদবপুরকাণ্ড: সোমবার এবিভিপির মিছিল ঘিরে অশান্তির আশঙ্কা

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...