Tuesday, March 24, 2026

‘টালা বারোয়ারি’তে এবার ‘সোনায় মোড়া 99’

Date:

Share post:

‘টালা বারোয়ারি’-র এবারের নিবেদন ‘সোনায় মোড়া 99’। কারণ এই পুজো 99 বছরে পড়ল। অনেকেই অনেক রকম ভাবছেন টালা বারোয়ারির এই ট্যাগ লাইন থেকে। ভাবছেন তা হলে কি এ বার সোনার প্রতিমা? নাকি সোনার গয়নায় সাজবে প্রতিমা? নাকি মণ্ডপ সাজছে সোনার পাতে?

এর উত্তর যদিও পুজোর সময় মণ্ডপে গেলেই মিলবে। মণ্ডপ শিল্পী জানিয়েছেন, টালা বারোয়ারি উপস্থাপন করছে একটি হারিয়ে যাওয়া শিল্পকে।

উদ্যোক্তরা জানিয়েছেন, পুরোটাই হস্তশিল্পের কারুকাজ।মণ্ডপ সেজে উঠছে স্বর্ণালী ঘাস দিয়ে। একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় এই ঘাস। ভারতের মধ্যে ওড়িশা এবং বিহারে পাওয়া যায়।দেশের বাইরে শুধুমাত্র আফ্রিকার আমাজনের জঙ্গলে এই ঘাস জন্মায়। যা ঘিরে স্বপ্ন দেখে হাজার হাজার পরিবার। তাঁদের বেঁচে থাকার রসদ এই ঘাসের তৈরি বিভিন্ন হস্তশিল্প।সেই ধুঁকতে থাকা শিল্পের স্বর্ণালী আভাতেই সেজে উঠবে গোটা মণ্ডপ। তাই স্বর্ণালী ঘাসের শিল্পী এবং শিল্পকলাকে কুর্নিশ জানিয়ে এ বছরের নিবেদন – ‘সোনায় মোড়া 99’।

এই ঘাস দিয়ে ওড়িশায় গয়না তৈরি করা হয়, বিহারে তৈরি হয় আসবাব। সেই ঘাসের নানান রকমের কাজ করার বরাত দেওয়া হয়েছে এই দুই রাজ্যের শিল্পীদের। সেখান থেকেই তৈরি করে আনা হয়েছে এই সমস্ত সামগ্রী।

মণ্ডপের আরও একটি বৈশিষ্ট্য হল, দিনে রাতে 2 রকমের রূপ ফুটে উঠবে মণ্ডপের।সাবেকিয়ানার তবে প্রতিমার সাজগোজেও থাকবে এই ঘাস। এই প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন সৌমেন পাল। আলোর দায়িত্বে আছেন দেবব্রত মাইতি।

আরও পড়ুন-বর্ডারের কাহিনি বলবে কেষ্টপুর প্রফুল্লকানন

 

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...