Tuesday, March 24, 2026

বৃহস্পতিবার ফের রাজীব মামলার শুনানি, তবে রক্ষাকবচ নেই

Date:

Share post:

রাজীব কুমারের আগাম জামিনের শুনানি গড়াল বৃহস্পতিবার পর্যন্ত। বুধবার আদালতের রুদ্ধদ্বার শুনানি 3.30 মিনিটের কিছু পরে শেষ হয়। বিচারপতি জানান, আগামিকাল সকাল 10.30 থেকে ফের ডিভিশন বেঞ্চ মামলা শুনবে। শুনানি শেষে রাজীব কুমার-এর আইনজীবী গোপাল হালদার জানান, ডিভিশন বেঞ্চ আগামীকাল ফের বৃহস্পতিবার শুনানি করলেও কোনও ইন্টারিম অর্ডার দেননি। অর্থাৎ, আগাম জামিনের আবেদনের শুনানি মামলা ঝুলে রইল হাইকোর্ট কিন্তু কোনও রক্ষাকবচ দিলো না। ফলে সিবিআই এখনও রাজীবের খোঁজে তল্লাশি চালাতে পারে।

এদিকে এখনও নিশ্চিত নয়, বৃহস্পতিবারই মামলার শুনানি শেষ হবে, নাকি ফের শুনানি গড়াবে পরের দিন পর্যন্ত। এদিন প্রথমে রাজীব কুমারের আইনজীবীরা তাঁদের যুক্তি রাখেন। পাল্টা যুক্তি পেশ করার চেষ্টা করেন সিবিআই আইনজীবীরা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারনে, ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় আগামিকাল তাঁরা ফের মামলা শুনবেন। ফলে রাজীবের নির্ধারিত ছুটির দিন অর্থাৎ 25 সেপ্টেম্বরের মধ্যে মামলার নিষ্পত্তি হল না।

13 সেপ্টেম্বর হাই কোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পরে 12 দিন পেরিয়ে গেলেও রাজীবের আগাম জামিনের মামলা নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে গড়িয়েছে। পাশাপাশি সিবিআইয়ের তল্লাশিও অব্যাহত। যদিও দু’ক্ষেত্রেই নিট ফল শূন্য।

আরও পড়ুন-সন্তান নিয়ে পালাচ্ছে চোর, ভেবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন মা! তারপর…

 

 

Related articles

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...