Saturday, April 4, 2026

রাজ্যের নতুন মুখ্যসচিব রাজীব সিনহা

Date:

Share post:

রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন রাজীব সিনহা। তিনি এতদিন অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বে ছিলেন। ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন মলয় দে। বৃহস্পতিবারই পরবর্তী মুখ্যসচিবের নাম ঘোষণা করে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা করেন। অতিরিক্ত মুখ্যসচিবের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরেও সচিব ছিলেন রাজীব সিনহা। মলয় দে অবসর নেওয়ার পরে দায়িত্ব নেবেন তিনি।

নবান্নে জল্পনা ছিল, মলয় দে-র পরে হয়ত স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যসচিব হবেন। কিন্তু তার মধ্যেই আসে রাজীব সিনহার নাম। এর আগে শিল্প দফতর সহ একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর কাজে পেশাদারিত্ব থাকায়, মুখ্যমন্ত্রীও তাঁকে পছন্দ করেন বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন-5 দিনের সিবিআই হেফাজতে এসএমএইচ মির্জা

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...