Tuesday, March 24, 2026

সন্ত্রাস রুখতে ঐক্যের ডাক,’সবকা সাথ’ শ্লোগান মোদির মুখে

Date:

Share post:

রাষ্ট্রসংঘের 74 তম সাধারণ অধিবেশনের বক্তৃতাতেও ‘সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস’-এর মন্ত্র শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে পাক জঙ্গি মদতের কথা সরাসরি উচ্চারণ না করেও সতর্ক করে দিলেন সন্ত্রাসের বিপদ সম্পর্কে। মোদির কথায়, গণতন্ত্রই আমাদের শক্তি। জনকল্যাণ থেকে জগৎকল্যাণ ভারতের পথ। ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়। ইতিবাচক ও গঠনমূলক পথে বিশ্বের বড় সমস্যাগুলির মোকাবিলায় বিশ্বাসী ভারত। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাসবাদ মানবতাবিরোধী। সন্ত্রাস রুখতে গোটা বিশ্বকে একজোট হতেই হবে। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বশান্তির পক্ষে সওয়াল করতে গিয়ে নরেন্দ্র মোদি স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার প্রসঙ্গ টেনে বলেন, বিভাজন নয়, চাই ঐক্য ও শান্তি।

Related articles

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...