Tuesday, March 24, 2026

কাল নিজামে যাচ্ছেন মুকুল

Date:

Share post:

দ্বিতীয় নোটিশ হাতে পাওয়ার পর আর দেরি না করে সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাচ্ছেন মুকুল রায়। শনিবার বিকেল তিনটে নাগাদ তিনি হাজিরা দেবেন বলে জানিয়েছেন। ফলে কালকেই গ্রেফতার আইপিএস সৈয়দ মির্জার মুখোমুখি জেরায় তাঁকে বসতেই হচ্ছে। অন্যদিকে মির্জার সঙ্গে নারদা স্টিং অপারেশনের নায়ক ম্যাথু স্যামুয়েলকেও বসানো হচ্ছে। ফলে নারদা তদন্ত যে ক্রমশ গতি পাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এর আগে মুকুল সারদা তদন্তে সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে। পকেটে হনুমান চল্লিশা নিয়ে দীর্ঘ প্রায় ছ’ঘন্টা জেরার পর দ্বিতীয়বার ফের সিবিআইয়ের জেরার মুখে। এবার নারদা ঘুষ কাণ্ডে।

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...