Wednesday, April 15, 2026

ধর্মের দোহাই দিয়ে আর পশুবলি দেওয়া যাবে না, ঐতিহাসিক রায় ত্রিপুরা হাই কোর্টের

Date:

Share post:

ত্রিপুরায় ধর্মের দোহাই দিয়ে আর পশুবলি দেওয়া যাবে না। কারণ, পশুবলির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল ত্রিপুরা হাই কোর্ট। রাজ্যের কোনও মন্দিরেই আর পশুবলি দেওয়া যাবে না। এমনকী খোদ রাজ্য সরকার চাইলেও দেওয়া যাবে না । ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ এই ঐতিহাসিক রায় দিয়েছে। রায়ে হাই কোর্ট স্পষ্ট জানিয়েছে, পশুপাখিদেরও বেঁচে থাকার মৌলিক অধিকার আছে। ত্রিপুরার কোনও মন্দিরের ত্রিসীমানায় আর পশুবলি দেওয়া যাবে না। পশুবলির অনুমতি দিতে পারবে না রাজ্য সরকার। এমনকী, সরকার নিজস্ব উদ্যোগেও আর বলি দিতে পারবে না।”

এই নির্দেশ দ্রুত কার্যকর করার জন্য প্রত্যেক জেলাশাসক এবং পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট ।
এক জনস্বার্থ মামলা করেন ত্রিপুরার অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ সুভাষ ভট্টাচার্য। তিন দিন ধরে সেই মামলার শুনানি চলে ডিভিশন বেঞ্চে। রাজ্যের তরফে বলি বন্ধের বিরোধিতা করে যুক্তি দেখানো হয় , শত শত বছর ধরে এই প্রথা চলে আসছে।
প্রসঙ্গত, ত্রিপুরার বেশ কিছু মন্দিরে অসংখ্য পশুবলি হয়। এবং অধিকাংশ বলির খরচ সরকার নিজেই জোগায়।

আরও পড়ুন-সিবিআই-এর ডাকে সাড়া দিয়ে অবশেষে নিজাম প্যালেসে মুকুল রায়

Related articles

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...

বুকের পাটা থাকলে ৪ তারিখ বাংলায় থাকুন! শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ মে বাংলায় থাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

স্পর্শকাতর জেলাগুলিতে রাজ্য পুলিশের বড় মোতায়েন, কোথায় কত? রইল তালিকা

বাংলার উপর খবদারিতে রাখার জন্য রাজ্য পুলিশের ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তবে এবার সেই রাজ্য...