Monday, June 8, 2026

161 আর 120(বি), মুকুলের দুই ফাঁড়া

Date:

Share post:

161 অনুযায়ী, ইতিমধ্যেই ধৃত আইপিএস মির্জা যদি মুকুলের বিরুদ্ধে বয়ান দেন এবং মুকুলের জবাবে যদি অসঙ্গতি থাকে; তাহলে তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে মুকুলকে গ্রেপ্তার করতে পারে।

আর 120(বি) তে, শর্মিলা যে যে ধারায় গ্রেপ্তার, তদন্তকারীরা যদি মনে করেন মুকুল গোটা বিষয়টা জানতেন বা ছিলেন, তাহলে ঐ ধারায় মির্জার সহযোগী হিসেবে গ্রেপ্তার হতে পারেন।

সেক্ষেত্রে, মুকুল যদি তৃতীয় কারুর নাম বলে বোঝাতে যান টাকা তার কাছে গেছিল, মুকুল নিজেও 120(বি) তে জড়ানোর দরজা খোলা থাকে। তবে সেটা তদন্তকারীদের বিষয়।

একমাত্র মুকুল যদি বিশ্বাসযোগ্যভাবে মির্জার বয়ানে তাঁর নামের প্রসঙ্গগুলি পুরো অস্বীকার করতে পারেন, তাহলেই তিনি খানিকটা সামলাতে পারবেন। অথবা দিল্লির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত তাঁকে বাঁচাতে পারে।

মির্জা যদি আদৌ সত্যি মুকুলকে জড়িয়ে বয়ান দিয়ে অনঢ় হয়ে বসে থাকেন, তাহলে মুকুলের চাপ বাড়বে।
তবে পুরনো সুসম্পর্কের জেরে মির্জা যদি মুকুল থেকে একটু সরে অন্যদিকে বয়ানের মুখ ঘোরান, মুকুল লড়াই করার সুযোগ পাবেন।

এগুলো আইনের কথা। তবে তার ঊর্ধ্বে যদি রাজনীতি থাকে, তাহলে মুকুলকে বিজেপি বিপদে ফেলবে না, এমন আশা করা যেতে পারে।

মুকুলশিবিরের বক্তব্য, মুকুল ঠিকই এই জটিলতা কাটিয়ে বেরিয়ে আসবেন। তাঁর বিরুদ্ধে কোন কিছুই প্রমাণিত হবে না। সিবিআই গ্রেপ্তার করার প্রশ্নই নেই।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...