Wednesday, March 4, 2026

ডোকরা এল বারুইপুরে! পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের শতবর্ষে রাজমহলে রানির সাজে দুর্গা

Date:

Share post:

শতবর্ষে বারুইপুরের পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের দুর্গাপূজা। আর সেই উপলক্ষে অভিনব মণ্ডপ ও প্রতিমায় সেজে উঠেছে বারুইপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় পদ্মপকুর ইউথ ক্লাবের শারদ উৎসব। সেইসঙ্গে শত আলোকে ঝরনা ঝরাচ্ছে চন্দননগরের নামী আলোক শিল্পী। শতবর্ষে পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের বাজেট প্রায় এক কোটি টাকা।

এবার শতবর্ষের আলোকে পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের থিম “রাজমহলের রানির সাজে দুর্গা”। মন্ডপ শিল্পী পুরোটাই রূপায়ন করছে ডোকরা শিল্পর কারুকার্যে। ডোকরায় সেজে উঠেছে রাজমহল। আর এই অপরূপ রাজমহল দেখতে আপনাকে যেতেই হবে বারুইপুরে।

যাঁরা বাংলার ডোকরা শিল্প দেখে উঠতে পারেননি, তাঁদের জন্য এবার ডোকরা এল বারুইপুরে। ডোকরার কাজ রাজমহলের মত দেখতে সেই মণ্ডপে রানির বেশে থাকবেন দেবী দুর্গা। প্রতিমায় থাকছে সাবেকি সাজ। গ্রামবাংলার ডোকরাশিল্পীদের দিয়েই কাজ করানো হচ্ছে। দেবীর অলংকার তৈরি হবে সুতো দিয়ে। প্রায় সাড়ে চার মাস ধরে 60 জন কারিগরের পরিশ্রমে বারুইপুরের রাজমহল এবারের দুর্গোৎসবে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।

রবিবার পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের এই উৎসবের সূচনা করলেন সংসদ-অভিনেতা দেব। আগামী 2 অক্টোবর মূল মন্ডপের উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের সর্বক্ষণের সঙ্গী পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও পুজো কমিটির সভাপতি গৌতম দাস গ্রাম বাংলার ডোকরা শিল্পীদের দ্বারা নির্মিত মণ্ডপ ও প্রতিমা দেখার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।

spot_img

Related articles

রেফারিং থেকে ম্যাচের সময়, ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক অস্কার

আইএসএলের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গলের শুরুটা দুর্দান্তভাবে হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে...

গোপীনাথপুরে শাহর পাল্টা সভা অভিষেকের: প্রকাশ্যে পোস্টার

যে মাঠে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই মাঠেই পাল্টা সভা করে কড়ায়-গন্ডায় জবাব দেবেন অভিষেক...

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ শ্রীলঙ্কার উপকূলে! সাবমেরিন হানায় ডুবছে ইরানি জাহাজ

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়ল একেবারে ভারতের কাছে। প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার উপকূলের (Sri Lanka Coast) অনতিদূরে...

জমজমাট শচীন পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান, হাজির ক্রিকেট থেকে রাজনীতির নক্ষত্ররা

আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অর্জুন তেন্ডুলকর( Arjun...