Tuesday, March 24, 2026

শুনানি শেষ, রাজীবের আগাম জামিন মামলার রায়দান স্থগিত

Date:

Share post:

এখনও নিষ্পত্তি হল না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন মামলার। সোমবার, হাইকোর্টে শুনানি শেষ হলেও, রায় দিল না ডিভিশন বেঞ্চ। চারদিন রুদ্ধদ্বার আদালতে শুনানি চলছিল। তবে, রায়দান স্থাগিত রাখল বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তর বেঞ্চ। মঙ্গলবার মামলার রায়দানের সম্ভাবনা।

গত কয়েকদিনের মতোই সোমবারও রুদ্ধদ্বার আদালত কক্ষে শুনানি হয়। সিবিআইয়ের আইনজীবীরা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের জামিনের বিরোধিতা করেন।
আলিপুর জেলা ও দায়রা আদালতে আগেও রাজীব কুমারের আগাম জামিনের আবেদন নাকচ হয়ে যায়। এরপর, হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু এদিনও নিষ্পত্তি হল না আগাম জামিনের। এদিকে, সোমবারই শেষ হচ্ছে রাজীব কুমারের বর্ধিত ছুটির আবেদনের মেয়াদও।

আরও পড়ুন-সিবিআইকে সব খুলে বলেছি, নিজেকে হালকা লাগছে: মির্জা

Related articles

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...