Thursday, June 25, 2026

রাষ্ট্রপতির সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ মাহির

Date:

Share post:

বিশ্বকাপে ভাল ছন্দে ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। তার জন্য তাঁকে তুমুল সমালোচনার শিকার হতেও হয়েছে। এমনকি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলে ছিলেন না তিনি। মাহি দু’মাসের বিরতি নিয়ে সেনা প্রশিক্ষণে যোগ দেন। এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় ঙ্কাটাচ্ছেন তিনি। আর এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

আরও পড়ুন – যুবির নয়া লুক দেখে ট্রোলড টেনিস সুন্দরীর

তিনদিনের ঝাড়খণ্ড সফরে গিয়েছেন রাষ্টপতি। আর রবিবার সেখানকারই একটি প্রত্যন্ত গ্রামে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু খারাপ আবহাওয়া ও অতিভারি বৃষ্টির কারণে তাঁর যাওয়া বাতিল হয়। তাই সারাদিন কেটেছে রাজভবনে রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর অতিথি হিসেবে।

আর সেখানেই রাষ্ট্রপতির সঙ্গে হঠাৎ সাক্ষাৎ করতে যান ‘রাঁচির রাজপুত্র’ ধোনি। তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। তবে কেন হঠাৎ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

আরও পড়ুন – ঋষভ ভারতীয় দলের লম্বা দৌড়ের ঘোড়া, বললেন মহারাজ

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...