Friday, June 26, 2026

রূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় ধৃত 2

Date:

Share post:

রূপনারায়ণ নদে নৌকাডুবির ঘটনায় মাঝি লক্ষ্মণচন্দ্র পাল ও তার সহযোগী গোরাচাঁদ পালকে গ্রেফতার করল পুলিশ। গতকাল সোমবার সকাল 9টা নাগাদ মহিষাদলের মায়াচর-বাড় অমৃতবেড়িয়া খেয়াঘাটে নৌকা ছাড়ার মুহূর্তে আচমকা বানে একের পর এক পাক খেয়ে হাওড়ার শ্যামপুর থানার শসাটি এলাকায় চলে যায় নৌকাটি। নৌকায় যাত্রীরা জলে হাবুডুবু খান।

জোয়ারের প্রবল স্রোতে যাত্রীরা ভাসতে ভাসতে হাওড়ার শ্যামপুর থানা এলাকায় পৌঁছে যান। বিপদগ্রস্ত যাত্রীদের উদ্ধার করতে বেশকিছু নৌকা নিয়ে মাঝিরা ঘটনাস্থলে যান। পরে উদ্ধার কাজে এনডিআরএফ নামানো হয়। জেলা প্রশাসনের আবেদনে উপকূলরক্ষী বাহিনী হোভার ক্রাফ্ট নিয়ে তল্লাশি চালায়। সবমিলিয়ে 37জন যাত্রীকে উদ্ধার করা হয়। ঘটনায় এখনও কার্তিক সামন্ত নামে একজনের খোঁজ মেলেনি।

আরও পড়ুন-পুজোয় 2 হাজার মানুষের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ করল আরবানা

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...