Friday, June 26, 2026

তৃণমূল বিরোধিতা করেও নাগরিকত্ব বিল আটকাতে পারবে না: অমিত শাহ

Date:

Share post:

কলকাতায় এসে ফের “অনুপ্রবেশকারী” ও “শরণার্থী” ইস্যু উসকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মসূচি থেকে তিনি বলেন, “হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকত্ব বিল আনবে নরেন্দ্র মোদি সরকার। তৃণমূল বিরোধিতা করলেও কোনও লাভ হবে না। বিল আসবেই।”

আরও পড়ুন – ‘অনুপ্রবেশকারীদের স্থান নেই বাংলায়’, পদ্মশিবিরে গিয়েই সরব সব্যসাচী

পাশাপাশি, এদিনের কর্মসূচি থেকে এনআরসি নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত শাহ বলেন, “অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্ক বানিয়েছেন মমতা। একজন অনুপ্রবেশকারীকেও দেশে থাকতে দেবো না। অনুপ্রবেশকারীদের তাড়াবো কিন্তু শরণার্থীদের নাগরিকত্ব দেবে মোদি সরকার। একসময় অনুপ্রবেশকারীদের নিয়ে সংসদে সরব ছিলেন মমতা নিজেই। এখন অন্য কথা বলছেন উনি। সেই পুরনো ফুটেজ একবার দেখুন মমতা।”

তিনি আরও বলেন, “দেশের নিরাপত্তার স্বার্থে অনুপ্রবেশকারীদের তাড়াতেই হবে। হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। বৌদ্ধ, জৈন, শরণার্থীদেরও দেশ ছাড়তে হবে না। নাগরিকত্ব সংশোধনী বিল আসবেই।”

আরও পড়ুন – নেতাজি ইন্ডোরে যা বললেন অমিত শাহ LIVE আপডেট

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...