Wednesday, March 25, 2026

সব্যসাচীর দায়িত্বে তো ছিলেন ববি, তাহলে?

Date:

Share post:

সব্যসাচী দত্ত তৃণমূল থেকে বিজেপিতে গেলেন।
তাঁর সঙ্গে তো অতি সুসসম্পর্ক ছির ফিরাদ হাকিমের। বারবার সব তরফেই সেটা বলা হয়েছ। তাহলে?
মুকুল রায় সব্যর বাড়ি লুচি আলুরদম খাওয়ার পরের বিতর্ক সামলাতেও সেই ববি। সব্যকে পাশে দাঁড় করিয়ে সাংবাদিক বৈঠক করালেন। কারযত ভুল স্বীকার করালেন। খবর হল ববি সব ঠিক করে দিয়েছেন। তাহলে?
সব যে ঠিক হয় নি, সব্য যে বিগড়েই আছেন, সবাই বুঝতে পারছিল। কেন সামাল দিতে পারলেন না ববি? তাঁকে কি সব্য বিভ্রান্ত করে রাখল? ইদানিং সব বিষয়ে দল ববিকে দিয়েই বিবৃতি দেওয়ায়। তাহলে কি বিবৃতিতে বা হাঁকডাকে ববি যতটা পটু, রাজনীতিতে তা নয়? না হলে কেন সব্যর জল এতটা গড়ালো? কেন সবার নাকের ডগা দিয়ে বিজেপি বা মুকুল রায় সব্যকে ছিনিয়ে নিয়ে গেল? তৃণমূল কেন ধরে রাখতে পারল না? সবটাই “গেলে যাক” মানসিকতা দিয়ে চালালে হবে? তাহলে আগের বার কেন ববি নেমেছিলেন থামাতে? সব্যর ক্ষোভ স্পষ্ট ছিল। তাকে ধরে রাখাটাও দলের কাজের মধ্যেই পড়ে। সেদিক থেকে ববির ব্যর্থতায় একটি উইকেট পড়ল বলে দলেই আলোচনা চলছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...