Friday, April 3, 2026

ভারতে যাওয়া নিয়ে হাসিনাকে সতর্ক করলেন ইমরান?

Date:

Share post:

ভারতে আসা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামি কাল, বৃহস্পতিবার ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই আগেই প্রধানমন্ত্রীর বাসভবন-এ টেলিফোন এল পাক প্রধানমন্ত্রী ইমরানের। কিছুক্ষণ কথপকথন হয় দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম দুই রাষ্ট্রপ্রধানের এই আলাপচারিতাকে ‘কুশল বিনিময়’ বলে ব্যাখ্যা করেন। কিন্তু নয়া দিল্লি পাক প্রধানমন্ত্রীর এই ফোন অন্য চোখে দেখছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে খোঁজ খবর নেন ইমরান খান। শেখ হাসিনা সম্প্রতি লন্ডনে চোখের অস্ত্রোপচার করিয়েছেন।

কিন্তু প্রশ্ন উঠছে, শুধুই কি কুশল বিনিময় করতে ফোন করেন ইমরান খান? কাশ্মীর নিয়ে হাসিনাকে চাপ সৃষ্টি করতেই কি ইমরানের ফোন, এমনই প্রশ্ন তুলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...