Thursday, June 11, 2026

এলই না ইস্টবেঙ্গল! লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে পিয়ারলেস

Date:

Share post:

কলকাতার ফুটবল ইতিহাসে নয়া কলঙ্কের ছিটে। যার কারীগর হল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার তৈরি ছিল কল্যাণী স্টেডিয়াম, হাজির ছিলেন রেফারি, ম্যাচ কমিশনার, প্রতিপক্ষ কাস্টমসও। কিন্তু অপেক্ষাই সার। শেষে ওয়াক ওভার পেয়ে ৬১ বছর পর কলকাতা পেল নতুন চ্যাম্পিয়ান পিয়ারলেসকে। ১৯৫৮ সালে ইস্টার্ন রেল চ্যাম্পিয়ান হওয়ার পর তিন প্রধানের বাইরে নতুন চ্যাম্পিয়ান জহর দাসের দল।

এদিন মাঠে ইস্টবেঙ্গল আসবে কিনা তার কোনও তথ্যই ছিল না রেফারি বা ম্যাচ কমিশনারের কাছে। কাস্টমসের ফুটবলাররা মাঠে গা ঘামাচ্ছিলেন। মাঠে প্রায় ৩২ মিনিট অপেক্ষা করে অফিসিয়ালরা ম্যাচ বাতিল করেন।

লিগের সূচি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর ছিল লাল হলুদ-কাস্টমস ম্যাচ। সেদিন ছিল তিমটি ম্যাচ। অন্যদিকে ছিল বারাসতে পিয়ারলেস-জর্জ টেলিগ্রাফ ম্যাচ। আর মোহনবাগান ঘরের মাঠে খেলে কালীঘাটের বিরুদ্ধে। বানের জল ঢুকে পড়ায় ইস্টবেঙ্গল ম্যাচ বাতিল হয়। অন্যদিকে জর্জ হেরে যায় পিয়ারলেসের কাছে। আজ, শুক্রবার লাল-হলুদকে লিগ জিততে হলে কাস্টমসকে হারাতে হতো সাত গোলে।

এই ম্যাচ কবে হবে সে নিয়ে ২৯ তারিখের পর থেকেই ইস্টবেঙ্গল-আইএফএ-র মধ্যে চিঠি-যুদ্ধ শুরু হয়। আইএফএ জানায় ম্যাচ ৩ অক্টোবর কল্যাণীতে। কিন্তু খেলতে চায়নি ইস্টবেঙ্গল। আইএফএ-র অনুরোধেও কাজ হয়নি। ইস্টবেঙ্গল চেয়েছিল ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বরের মধ্যে ম্যাচ অথবা ২১ অক্টোবরের পরে। শেষ পর্যন্ত দু’পক্ষই অনড় থাকায় নতুন ইতিহাস তৈরি হল কলকাতা ফুটবলে। অন্যদিকে বড় দলের বিশেষত শতবর্ষে পা রাখা লাল-হলুদের খেলোয়াড়ি আচরণ নিয়েও উঠে গেল প্রশ্ন।

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...