Saturday, April 11, 2026

বালাকোট ভিডিও আর ইজরায়েলি মারণ ট্যাঙ্কে ভারতের শক্তি প্রদর্শন

Date:

Share post:

একদিকে বালাকোটের প্রমোশনাল ভিডিও প্রকাশ, অন্যদিকে ইজরায়েলের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল (এটিজি) এল ভারতের অস্ত্রভাণ্ডারে। পুজো-দশেরার মুখে এইভাবেই ভারত তার আনুষ্ঠানিক শক্তি প্রদর্শনের চিত্র তুলে ধরল শুক্রবার।

ইজরায়েলের এটিজি মিসাইল হল শত্রুর ট্যাঙ্ক হানা মোকাবিলার আধুনিক অস্ত্র। এটি স্বয়ংক্রিয়। তবে এটি সীমিত সময়ের জন্য ব্যবহার করবে ভারতীয় সেনা। ডিআরডিও মানবচালিত পোর্টেবল ট্যাঙ্ক কিলার তৈরি করছে। সেটি ব্যবহারের উপযুক্ত না হওয়া পর্যন্ত ইজরায়েলি ট্যাঙ্ক ব্যবহার করা হবে।

অন্যদিকে এদিনই ভারতীয় বায়ুসেনা পুলোওয়ামায় জঙ্গি হানার পাশাপাশি বালাকোটে প্রত্যাঘাত এবং ব্যর্থ পাক বিমান হানার ভিডিও প্রকাশ করেছে। বালাকোটের সাফল্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু পাক প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের সভায় তা স্বীকার করে নেওয়ায় সে নিয়ে আপাতত দ্বিমত নেই। ভারতীয় বায়ুসেনা পরিস্কার ভাষায় ভিডিওতে জানিয়েছে, আক্রমণ হলে পাল্টা প্রত্যাঘাত ভয়ানক হতে পারে।

আরও পড়ুন-এনআরসি নিয়ে উদ্বিগ্ন হাসিনাও

 

Related articles

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...