Friday, April 10, 2026

ফুসফুসে বুলডোজার, বাধা দিলে পরিবেশপ্রেমীদের ধাক্কা পুলিশের

Date:

Share post:

বুলডোজারের তলায় পিষে যাচ্ছে গাছেদের সারি। হাতে হাত ধরে বাঁচানোর চেষ্টা করছেন পরিবেশপ্রেমীরা। মুম্বইয়ের ফুসফুস বাঁচাতে স্লোগান দিচ্ছেন তাঁরা। কিন্তু সেই প্রতিরোধ মানছে না প্রশাসন। রীতিমতো লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হচ্ছে তাঁদের। ঘটনাস্থল মুম্বইয়ের আরে কলোনির। শুক্রবার রাত থেকে চলছে এই আন্দোলন।

গাছ কেটে আরে কলোনিতে শুরু হয়েছে মেট্রো প্রকল্পের কাজ। কোলাবা-বান্দ্রা মেট্রো প্রকল্পের জন্য আরে কলোনির আড়াই হাজারের বেশি গাছ কাটতে হবে। এই সিদ্ধান্তের কথা জানাজানির পরেই তুমুল বিক্ষোভ শুরু হয়। স্থানীয়দের পাশাপাশি, পরিবেশপ্রেমী, ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, গবেষকরা জড়ো হন সেখানে। হাতে হাত রেখে তৈরি করেন মানব-বন্ধন। বিক্ষোভকারীদের হঠাতে মাঠে নামে মুম্বই পুলিশের বিশেষ বাহিনী। রণক্ষেত্রের চেহারা নেয় আরে কলোনি।
এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড় উঠেছে। আরে কলোনিতে গাছ কাটার প্রতিবাদে টুইট করেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর লেখা গান সেরা থিম সঙ, বিশ্ববাংলার শারদ সম্মান ৭৯ পুজো কমিটিকে

পাঁচ লক্ষেরও বেশি গাছ রয়েছে আরে কলোনিতে। অনেক বিরল প্রজাতির গাছ আছে। এই অঞ্চলকে মুম্বইয়ের ফুসফুস বলা হয়। দু’বছর ধরে ওই অঞ্চলকে বনাঞ্চলের তকমা দেওয়ার জন্য লড়াই চালাচ্ছেন পরিবেশবিদরা। যদিও বম্বে হাইকোর্ট

সব আবেদন খারিজ করেছে। সুপ্রিম কোর্ট বা ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে গিয়েও এখনও কোনও সুরাহা মেলেনি।

আরও পড়ুন – চাঁদা নয়, সদস্যদের উদ্যোগেই চলছে পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিশেয়নের পুজো

Related articles

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...