Sunday, June 21, 2026

ছোট্ট হাতির ছানাকে বাঁচাতে ঝাঁপ মা-সহ আরও পাঁচ হাতির! বাঁচল না কেউ

Date:

Share post:

মর্মান্তিক। ঝর্ণায় পড়ে গেছিল ছোট্ট হাতির একটি ছানা। আর তাকে বাঁচাতে গিয়েই প্রাণ গেল মা-সহ আরও পাঁচটি হাতির। দক্ষিণ তাইল্যান্ডের খাও ইয়া ন্যাশনাল পার্কের এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত পশুপ্রেমী মহল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ন্যাশনাল পার্কে প্রচুর হাতি রয়েছে। অবাধে ঘোরাফেরা করে সেগুলি। শনিবার একটি হাতির দল থেকে একটি বাচ্চা হাতি পা পিছলে হঠাৎ ঝর্নার তলায় পড়ে যায়। তখন ওই দলের অন্য হাতিগুলি তাকে বাঁচাতে যায়। তাতেই একে একে অন্য পাঁচটি হাতিরও মৃত্যু ঘটে। এই সময়ে আরও দুটো হাতি ছিটকে গিয়ে পড়ে ঝর্নায়। তারা এখনও বেঁচে আছে, কিন্তু তাদের এখনও উদ্ধার করা যায়নি। অরণ্য ও প্রাণী সংরক্ষণ দফতরের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হাতিদুটোকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাদেরকে উদ্ধার করা গেলেও দল ছাড়া তারা আদৌ বাঁচবে কিনা সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পার্ক কর্তৃপক্ষ।

জানা গেছে, বিপজ্জনক ওই জলপ্রপাতে এর আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ১৯৯২ সালের পর থেকে ওই জলপ্রপাতের খাদে পড়ে আটটি হাতির মৃত্যু হয়েছে।

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...