Thursday, April 2, 2026

ভিন গ্রহের প্রাণীদের মর্ত্যে আগমন! প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে কুমোরটুলি পার্কে মানুষের ঢল

Date:

Share post:

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলি পার্কের দুর্গা মন্ডপ প্রতিবারই নজর কাড়ে। এবারও তার ব্যতিক্রম নয়। এ বছর তাদের থিম “ভিন গ্রহের প্রাণীদের মর্ত্যে আগমন”। গোটা মন্ডপ সাজানো হয়েছে স্পেস শিপের আদলে। সেই স্পেস শিপে করে বাইরের গ্রহের প্রাণীরা কলকাতাতে মা দুর্গাকে দেখতে এসেছেন। খুব স্বাভাবিক ভাবে এমন এক অভিনব ভাবনা দর্শকদের মন কেড়েছে। মহালয়ার পর থেকেই মানুষের ঢল নেমেছে এই পূজা মণ্ডপে।

প্রসঙ্গত, কুমোররটুলি পার্ক বহু বছর ধরে কলকাতার বড় ও বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম। খুব স্বাভাবিকভাবেই প্রতি বছর সেখানে মানুষের ঢল নামে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভিনগ্রহীদের পুজো নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। মহাষ্টমীর দিনেও প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে দর্শনার্থীদের জোয়ার কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসবের পুজোয়।

গতকাল সপ্তমীর দিন হঠাৎই রটে যায়, কুমোরটুলি পার্কের পুজো মণ্ডপের একাংশ নাকি ভেঙে পড়েছে। যা নিয়ে কিছুটা চাঞ্চল্য ছড়িয়ে ছিল। পরবর্তী সময় দেখা যায়, বিশেষ কোনও সমস্যা নয়, কুমোরটুলি পার্ক আছে নিজেদের ছন্দেই।

Related articles

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...