Sunday, June 14, 2026

শেহবাগ-রোহিতরা ম্যাচ উইনার, ভরসা করলেই ফল মিলবে

Date:

Share post:

বিরাট জয় বিশাখাপত্তনমে। বিশ্ব টেস্ট সিরিজ চ্যাম্পিয়নশিপের দিকে পায়ে পায়ে এগিয়ে চলেছে কোহলি ব্রিগেড। তার মাঝেই স্বভাবিক প্রশ্ন, ভারত কী দ্বিতীয় শেহবাগকে পেয়ে গিয়েছে? নাকি তার চেয়েও ধ্বংসাত্মক আর এক হিটম্যনকে! সীমিত ওভারের ম্যাচে রোহিত অপরিহার্য হলেও টেস্টে বারবার বাদ পড়েছন রোহিত। বিশাখাপত্তনমে দিলেন জবাব। মনে করালেন বীরেন্দ্র শেহবাগকে।

প্রশ্ন দ্বিতীয় শেহবাগ, না হিটম্যান রোহিতই নতুন ব্র‍্যান্ড তৈরি করবেন ক্রিকেট জগতে? মায়াঙ্ক আর রোহিতের ওপেনিং জুটি যখন বিশাখাপত্তনমে সুপার হিট তখন সাইড লাইনে অপেক্ষা করছেন কারা? কে এল রাহুল, বিজয় কুমার, শিখর ধাওয়ান আর পৃথ্বী শরা।

বিশাখাপত্তনমে মায়াঙ্কও রান করেছেন। কিন্তু রোহিত খেলা ঘুরিয়েছেন। বিশেষত দ্বিতীয় ইনিংসে। ভারত যে ইনিংস ডিক্লেয়ার করতে পেরেছে, তা রোহিতের দ্রুত রান তোলার কারনেই। রোহিতের দরকার ছিল টিম ম্যানেজমেন্টের তাঁর উপর আস্থা, ভরসা রাখা। একটা ম্যাচে ব্যর্থ হলেই সাইড লাইনে বসা খেলোয়াড়দের ফিরিয়ে আনার রেওয়াজ কনফিডেন্স কমিয়ে দেয়। সৌরভ যেমন শেহবাগকে ওপেনিংয়ে নামিয়ে বলে দিয়েছিলেন, ‘তুই নিজের মতো খেল, পুরো সিরিজ পাবি নিজেকে বোঝাতে।’ এই ভরসার জেরেই ওপেনর হিসাবে প্রথম টেস্ট থেকেই শেহবাগ ক্লিক করে যান। কোহলিরও বোঝা উচিত রোহিতকে তার নিজের খেলার সুযোগ দিতে হবে। সাফল্যের সঙ্গে ব্যর্থতাকেও সঙ্গে নিতে হবে। শেহবাগ-রোহিতরা ম্যাচ উইনার। তাদের দলের সম্পদের মতোই ‘ট্রিট’ করতে হবে।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...