Tuesday, June 9, 2026

শুভ বিজয়া, আবার এসো মা

Date:

Share post:

নবমী নিশি অতিক্রান্ত। কোথাও বৃষ্টি, কোথাও মেঘলা। তার মাঝে দশমীর দেখা। ঊমা ফিরবেন কৈলাশে। সকালে ঘট পুজো দিয়ে শুরু। তারপর সিঁদুর খেলা, পান-মিষ্টিতে ঠাকুর বরণ। আনন্দাশ্রুর মাঝে একটাই আব্দার, আবার এসো মা।

নবমীতে কলকাতায় বৃষ্টি হয়নি। দশমীতে রোদবিহীন আকাশ। রাস্তা যে মানুষে উপচে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। প্রার্থনা, আর যেন বৃষ্টি না হয়। যদিও বর্ধমান, পুরুলিয়া, নদিয়া সহ কয়েকটি জেলায় সকাল থেকেই বৃষ্টি। বেলা বাড়ার পর তা কমে। বেশ কিছু প্যান্ডালে দশমীর পরেও প্রতিমা থাকে। কিন্তু দশমী পেরিয়ে যাওয়ার পর যেন সেই উচ্ছ্বাস অনেকটাই স্তিমিত হয়ে যায়। তবে আজ থেকে বাঙালির ঘরে শুরু নাড়কেল নাড়ু, নিমকি আর মিষ্টির মহাসমাবেশ। ঘরে ঘরে, প্যান্ডেলে প্যান্ডেলে, আড্ডায় এই মুখোরোচক। আর পরের বারের প্রস্তুতি। প্রস্তুত কলকাতা পুরসভা সহ জেলা প্রশাসন। ঘাট পরিস্কার রাখতে প্রস্তুতি সব জায়গায়। আর কলকাতা তাকিয়ে কার্নিভালের দিকে। সেদিন রেড রোডে অন্য এক উৎসবের দৃশ্য।

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...