Thursday, March 26, 2026

সরাসরি টাকা নেননি মুকুল, ঘুষ নিয়েছেন শোভন: শহরে এসে বিস্ফোরক ম্যাথু

Date:

Share post:

গতি পেয়েছে নারদ কাণ্ডের তদন্ত। সেই গতি আরও বাড়িয়ে দিতে সিবিআই-এর ডাকে শহরে এসেছেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। মঙ্গল অথবা বুধবার তিনি যেতে পারেন নিজাম প্যালেসে। তার আগে নবমীতে দমদম বিমান বন্দরে নেমে বোমা ফাটিয়েছেন ম্যাথু।

তাঁর দাবি, নারদ কাণ্ডে আইপিএস মির্জা ঘুষ নিলেও, সরাসরি টাকা নেননি মুকুল রায়। তবে ঘুর পথে মুকুলের কাছে টাকা পৌঁছতে পারে। বর্ধমানের প্রাক্তন এসপি আইপিএস অফিসার এসএম এইচ মির্জাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। জেরায় আইপিএস ঘুষের টাকা মুকুল রায়কে দেওয়ার দাবি করায় সিবিআইয়ের গোয়েন্দারা বিজেপি নেতার বাড়িতে গিয়ে পুরো বিষয়টির ভিডিওগ্রাফির মাধ্যমে পুনর্নির্মাণ করেন।

ম্যাথু আরও জানিয়েছেন, তদন্তের জন্য তিন বছরেরও বেশি সময় তাঁকে অপেক্ষা করতে হয়েছে। ম্যাথু স্যামুয়েল দাবি, মির্জা টাকা নেওয়ার সময়ে, মুকুল রায়ের মোবাইল টাওয়ার লোকেশনও কাছাকাছির মধ্যে ছিল। তবে, মুকুল তাঁর থেকে সরাসরি টাকা নেননি। তবে, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রমাণ থাকায় তাঁকে গ্রেফতারির দাবিও তুলেছেন ম্যাথু স্যামুয়েল।

Related articles

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...