Sunday, June 28, 2026

আবার মোদিকে খোলা চিঠি, এবার ১৮০ জনের

Date:

Share post:

আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি। এবার ১৮০ জন বিশিষ্টজনের। তাঁদের স্পষ্ট বক্তব্য, নাগরিক কর্তব্য পালন করার জন্য দেশদ্রোহীতার মামলা কেন সুনাগরিকদের ঘাড়ে চাপানো হবে?

ঘটনার সূত্রপাত দেশজুড়ে গণপিটুনিতে পরপর মৃত্যু। সে নিয়ে দেশের বিশিষ্ট ৪৯জন বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রীকে খুব সম্প্রতি খোলা চিঠি লিখে বলেন, অবিলম্বে এই পরিকল্পিত খুন এবং জনমনে ভীতি তৈরি বন্ধ হোক। কিন্তু এই ৪৯জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা করে বিজেপি সরকার। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮০ জন বিশিষ্টজন ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন। জানতে চেয়েছেন, কেন ৪৯ জন নাগরিক একটি ঘটনার প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা হবে। যে কোনও সুনাগরিকই যে কোনও ঘটনার প্রতিবাদ কর‍তে পারেন। তারজন্য তাঁদের বিরুদ্ধে কেন মামলা করা হবে? এই প্রবণতা দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া আসলে বিরুদ্ধ মতকে চেপে দেওয়ার চেষ্টা। বন্ধ হোক স্বৈরতান্ত্রিক এই পরিবেশ।

দেখার বিষয় পাল্টা এই চিঠির জবাবে সরকার কী পদক্ষেপ করে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...