Thursday, June 11, 2026

ওদের বিশ্বাস, দুর্গা নারী বলেই তাঁকে আঘাত করেননি মহিষাসুর

Date:

Share post:

দেবতারা প্রতারক। মহিষাসুরের শৌর্য, বীর্যের সঙ্গে এঁটে উঠতে না পেরে মা দুর্গার মত এক নারীকে যুদ্ধে পাঠান তাঁরা। যুদ্ধে যেহেতু নারীকে আঘাত করা বীর মহিষাসুরের কাছে নীতিবিরুদ্ধ কাজ ছিল, তাই তিনি পরাজিত হন। এমনই মনে করেন গ্রাম বাংলার সেইসব আদিবাসী জনজাতির মানুষরা, যাঁদের কাছে মহিষাসুর পরাক্রমশালী, নীতিবান এক ট্র্যাজিক নায়ক। হুদুরদুর্গার পূজারী সেইসব মানুষদের বাস বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন আদিবাসী মহল্লায়, যাঁরা নিজেদের মনে করেন মহিষাসুরের বংশধর!

প্রতি বছর এই সময়ে চলে আদিবাসীদের দাসাই পরব, চলে অনার্য দেবতা হুদুরদুর্গা মহিষাসুরকে সম্মান জানিয়ে পুজো, ধামসা-মাদলের তালে তালে নাচগান। তবে এই পরব আদতে শোকের উৎসব, যেখানে আর্যদের হাতে অনার্য দেবতা হুদুরদুর্গাকে কৌশলে নিধন করার শোক উদযাপিত হয়। দশমী পর্যন্ত চলে আদিবাসীদের এই মহিষাসুর পুজো।

প্রথাগত হিন্দু ঐতিহ্যে যতই দুর্গা ও দেবতাদের জয়গাথা গাওয়া হোক, মহিষাসুরের বংশধর পরিচয় দেওয়া আদিবাসী সমাজের মতে এক প্রকৃত বীর যোদ্ধাকে জোর করে হারানো হয়েছিল। তাঁদের মতে, মহিষাসুরকে বাকি সমাজ ভিলেন বলে দেখাতে চাইলেেও তিনি ছিলেন নীতিনিষ্ঠ। যুদ্ধে কোনও নারী বা শিশুকে তিনি আঘাত করতেন না। তাই তাঁকে মারতে দেবতারা পাঠান দুর্গাকে, আর নারীকে আঘাত করবেন না বলে পরাজয় বরণ করেন বীর মহিষাসুর।

আরও পড়ুন-টালাব্রিজ ভাঙার সুপারিশ, কী হবে ভবিষ্যত?

 

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...