Thursday, June 11, 2026

টালাব্রিজ ভাঙার সুপারিশ, কী হবে ভবিষ্যত?

Date:

Share post:

রাইটসের সুপারিশ মেনে বাস সহ ভারী যান চলাচল বন্ধ ছিল আগেই। এবার সেতুটি ভেঙে ফেলার নিদান দিল মুম্বইয়ের এক বিশেষজ্ঞ সংস্থা। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে বুধবার, নবান্নে রিপোর্ট জমা পড়েছে। তাতে বলা হয়েছে, টালা ব্রিজের যা অবস্থা তাতে, মেরামতি নয়, ভেঙে নতুন করে গড়তে হবে।

এর আগে আরেক বিশেষজ্ঞ সংস্থা রাইটস ব্রিজ পরীক্ষা করে জানায়, অবিলম্বে ভারী যান চলাচল বন্ধ না হলে মাঝেরহাট ব্রিজের মতো দুর্ঘটনা ঘটতে পারে। তার পরেই বাস সহ ভারী গাড়ি চলাচল বন্ধ করা হয়। তখনই সিদ্ধান্ত হয়েছিল আরও একটি সংস্থা দিয়ে পরীক্ষা করে দেখা হবে, ব্রিজটি ভেঙে ফেলার প্রয়োজন কি না। মুম্বইয়ের সেই সংস্থাই এদিন রিপোর্ট জমা দেয়। সেতু ভাঙার পরামর্শই দিয়েছে তারা। এই বিষয়ে শনিবার বৈঠক করা হবে। তারপরেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

পঞ্চমীর দিন টালা ব্রিজ পরিদর্শন করেছিলেন ব্রিজ বিশেষজ্ঞ ভিকে রায়না। তাঁর দেওয়া এই রিপোর্ট এবার খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে আগামী ১২ অক্টোবর নবান্নে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। এই বৈঠকেই ব্রিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। ব্রিজ ভেঙে ফেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ১২ অক্টোবরের বৈঠকে। সেখানেই টালা ব্রিজ-এর ভবিষ্যৎ নির্ধারণ হবে।

আরও পড়ুন-কলকাতা পুরভোটে এগিয়ে তৃণমূল

 

Related articles

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...