Saturday, April 4, 2026

সুদীপের হিন্দমোটরের বাড়িতে এবার লক্ষ্মীপুজো করবেন প্রীতমা

Date:

Share post:

পাত্র, এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার কর্মী হিন্দমোটরের সুদীপ ঘোষাল এবং পাত্রী শেওড়াফুলির প্রীতমা বন্দ্যোপাধ্যায়।

এই বিয়ের ‘গল্প’ গোটা রাজ্য জেনে গিয়েছে।
অষ্টমীর সন্ধ্যায় কলকাতায় একটি পুজোমণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে প্রীতমার সঙ্গে প্রথম মুখোমুখি দেখা সুদীপের । সেখানেই বিয়ের প্রস্তাব। প্রীতমা রাজি হতেই হিন্দমোটরে আদর্শ স্কুল ঘোষপাড়ার পুজোমণ্ডপে মা দুর্গার সামনে সানাইয়ের বদলে ঢাক-ঢোল পিটিয়ে বিয়ে।

হুগলির হিন্দমোটরের সুদীপ এবারের দুর্গাপুজোয় পাওয়া স্ত্রী প্রীতমাকে নিয়ে শুক্রবার বিকেলে কলকাতার কার্নিভাল উপভোগ করলেন প্রাণভরে।বিয়ের চক্করে এবার কলকাতায় দুর্গাপুজোয় ঠাকুর দেখতে না পারার আক্ষেপ মিটিয়ে নিলেন কার্নিভালে গিয়ে। তার ফাঁকেই নবদম্পতি কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গেও। সুদীপ বলেন,
“রবিবার আমাদের হিন্দমোটরের বাড়িতে প্রীতমা লক্ষ্মীপুজো করবে। এরপর সোমবার আমরা প্রীতমার বাপের বাড়ি শেওড়াফুলিতে যাব দশমীর প্রণাম করতে।”
সুদীপই বলেছেন, “বাবা বাবুলচন্দ্র অসুস্থ। আমিই একমাত্র ছেলে। পুজোর দিনে নতুন বৌ ঘরে আনায় খুশি হয়েছেন মা-ও”। তাঁর কথায়, “আমাদের পরিজনেরাও খুব খুশি। বিয়ের খবর পেয়েই আত্মীয়স্বজন, পাড়াপড়শিরা আমাদের বাড়িতে ভিড় জমিয়েছেন।”
ওদিকে প্রীতমার বাবা সুবীর বন্দ্যোপাধ্যায় বিমা সংস্থার কর্মী। মেয়ে-জামাই কতক্ষণে বাড়িতে বিজয়ার প্রণাম করতে আসবেন তারই অপেক্ষায় দিন গুনছেন তিনিও।
নবদম্পতির কথায়, “সোশ্যাল মিডিয়ার খারাপ দিক নিয়ে অনেক মতামত সামনে আসে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় এসেই জীবনসঙ্গী খুঁজে পেয়েছি। আমাদের উদাহরণ অনেককেই নতুন করে ভাবতে শেখাবে। সেটাই আমাদের নৈতিক জয়।’

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...