Monday, March 30, 2026

ঋদ্ধিমানকে গুজরাতি ট্রিট দিতে তৈরি ঊমেশ

Date:

Share post:

গুজরাতি খাবার ঊমেশের কাছে ট্রিট হিসাবে পেতে চান বাংলার ঋদ্ধিমান সাহা। কেন?

দলে ফিরে আসার পর থেকেই বারবার আলোচনায় বাংলার ঋদ্ধিমান সাহা। প্রায় এক বছর পর টেস্টে ফিরে এসে প্রমাণ করলেন তিনি শুধু ভারতে নয়, পৃথিবীর সেরা কিপারদের একজন। একের পর এক অসাধারণ ক্যাচ নিয়েছেন। এটা আর কেউ না বুঝুন, বুঝেছেন ঊমেশ যাদব।

কেন ট্রিটের জন্য খরচ করবেন ঊমেশ। নিজের মুখেই সঞ্জয় মঞ্জরেকরকে বলেছেন, ঋদ্ধিদা উইকেটের পিছনে থাকলে নিশ্চিন্ত। ভুল করে যদি লেগ সাইডে বল করেও ফেলি, তাহলেও এখন উইকেট পাওয়ার ব্যাপারে আমি একশো শতাংশ নিশ্চিত। গতকাল ব্রুইনের খোঁচা প্রথম স্লিপ থেকে তুলে নেওয়ার পর প্রশংসার বন্যা। আজ আবার ব্রুয়েইনের ক্যাচ শূন্যে লাফিয়ে ধরলেন, যা এই মুহূর্তে ভাইরাল। ঋদ্ধির অস্বাভাবিক ফিটনেস দেখে দলের সদস্যরাও আপ্লুত। তাই ঊমেশ বলেছেন, আজ, লেগ সাইডে দু’বার ভুল জায়গায় বল রেখেছি। ঋদ্ধিদা ছিল বলে উইকেট পেয়েছি। ওকে ট্রিট দেওয়ার জন্যে আমি অপেক্ষা করে আছি।

আরও পড়ুন-রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল মঞ্জু রানিকে

 

Related articles

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...