Monday, June 22, 2026

কোজাগরীর আলো নেই সিঙ্গুরে

Date:

Share post:

এলাকার উন্নতির আশা নিয়ে সিঙ্গুরে গাড়ি কারখানা তৈরির উদ্যোগ হয়েছিল। কিন্তু তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। অনেকেরই মতে 34 বছরের বাম জমানার পতনের মূল কারণ সিঙ্গুরের কারখানা এবং তাকে ঘিরে গড়ে ওঠা সিঙ্গুর আন্দোলন। বাংলায় ধুয়ে মুছে গিয়েছে লালেরা। রাজ্যে এখন ঘাসফুলের দাপট। শীর্ষ আদালতের নির্দেশে অনিচ্ছুক কৃষকরা তাঁদের জমি ফিরে পেয়েছেন। তাহলে কি ফসল ঘরে তোলার আনন্দে তাঁদের ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা? কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সিঙ্গুর কিন্তু সে কথা বলছে না। সেখানে বেশিরভাগ ঘরে লক্ষ্মীর আরাধনা হচ্ছে না। কারণ কৃষকদের মতে এখানে এখন অলক্ষ্মীর বাস।

400একর জমি নিয়ে শুরু হয় আন্দোলন। টাটার ন্যানো কারখানার জন্য দুর্গাপুর হাইওয়ের পাশে অবস্থিত সেই জমির ৬০০ একর জমি দিতে আগ্রহী হলেও বাকি ৪০০ একরে বাধ সাধেন অনিচ্ছুক কৃষকরা। সেই লড়াই আজ ইতিহাস। শীর্ষ আদালতের রায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জমি ফেরত পেয়েছেন চাষীরা। ফেরত দেওয়া জমিতে কি সত্যিই চাষ হচ্ছে? না, সে জমি চাষের যোগ্য নয় বলেই মত কৃষক এবং কৃষি বিশেষজ্ঞদের। সিঙ্গুরের বহু মানুষই কিন্তু আজ বলছে টাটার সঙ্গে-সঙ্গে সিঙ্গুরের লক্ষ্মীও চলে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেইসমস্ত মানুষদের বক্তব্য আজ সিঙ্গুরে অলক্ষ্মী বিরাজ করছে। যেদিন আবার লক্ষ্মী আসবে সেদিন ঘরে-ঘরে কমলালয়ার পুজো হবে। সেই কারণে কোজাগরীর আলোয় আলোকিত নয় সিঙ্গুরের মাটি। সেখানে শুধু অপেক্ষা নিজের বাড়ির ভাঁড়ারে লক্ষ্মীর অধিষ্ঠানের।

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...