Saturday, June 13, 2026

সোমবার সৌরভের মনোনয়ন জমা , সিএবির দায়িত্বে স্নেহাশিস

Date:

Share post:

বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিষেক হওয়া আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। সব কিছু ঠিকঠাক থাকলে তিনটি মনোনয়ন জমা পড়বে আজ, সোমবার। প্রেসিডেন্ট পদে সৌরভ, সচিব পদে অমিত শাহ পুত্র জয় শাহ এবং কোষাধ্যক্ষ পদে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমাল। আগামী ২৩ অক্টোবর ভোটের দিনে সৌরভের নেতৃত্বে নয়া কমিটি দায়িত্ব নেবে। কিন্তু নয়া নিয়মে মাত্র দশ মাস দায়িত্বে থাকতে পারবেন সৌরভ। তারপর তাঁকে বাধ্যতামূলক কুলিং পিরিয়ডে যেতে হবে। কিন্তু খবর হচ্ছে তার মাঝেই সরকার সংসদে স্পোর্টস বিল নিয়ে আসতে পারে। ফলে নতুন বিলের জেরে সৌরভের দীর্ঘমেয়াদি বা টানা তিন বছর বোর্ড প্রেসিডেন্ট থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিনের শেষে প্রশ্ন হচ্ছে সৌরভ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দায়িত্ব নিলে সিএবি প্রেসিডেন্টের দায়িত্ব কার হাতে তুলে দেবেন? একটি সূত্রে জানা গিয়েছে, সেক্ষেত্রে সৌরভ দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হাতে দায়িত্ব দিতে পারেন। তার প্রাথমিক কথাবার্তা নাকি মুম্বই থেকেই শুরু করে দিয়েছেন বাংলার মহারাজ।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...